1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোন সামরিকজান্তা তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি : নাছিম - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

কোন সামরিকজান্তা তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি : নাছিম

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, আমাদের মহান স্বাধীনতা কারো দয়ার দান নয়। আজ সোমবার রাজধানীর মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহা উদ্দিন নাছিম বলেন, আমাদের মহান স্বাধীনতা ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি। এটি কারো দয়ার দান নয়। কোন সামরিকজান্তা তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি। তিনি বলেন, নিরস্ত্র বাঙালির উপর ২৫ মার্চের কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল।

তারা ছাত্র-ছাত্রী যুবক-যুবতী কাউকে ছাড়েনি। নির্মমভাবে সবাইকে হত্যা করে। তারা রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোকে টার্গেট করে হত্যাযোগ্য চালায়। তাদের লক্ষ্য ছিল একটাই দেশকে ধ্বংস করে দেয়া। কিন্তু পাকিস্তানিদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!