1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোন বাদামে কী উপকার পাবেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

কোন বাদামে কী উপকার পাবেন

আন্তর্জাতিক ডেস্ক :

কোন বাদামে কী উপকার পাবেন

বাদাম। শুকনো এই ফল আকৃতিতে ছোট হলেও এর রয়েছে বিস্তর পুষ্টিগুণ। এটি কেবল ক্ষুধাই নিবারণ করে না, বরং শরীরের জন্য বয়ে আনে অনেক উপকারও। একেক ধরনের বাদাম একেকভাবে উপকারিতা দেয়। ত্বকের উন্নতি থেকে শুরু করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ পর্যন্ত- প্রাকৃতিক প্রতিকারের জন্য নির্দিষ্ট বাদাম খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কোন বাদাম কীভাবে উপকার করে-

১. কাঠ বাদাম

আপনি যদি আপনার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে চান তাহলে কাঠ বাদাম খান। কারণ এটি ভিটামিন ই সমৃদ্ধ। প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ১১টি কাঠ বাদাম খাওয়ার লক্ষ্য রাখুন। চাইলে কাঁচা বাদাম রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন। এটি ত্বকের জন্য আরও বেশি উপকারী।

২. ব্রাজিল নাটস

থাইরয়েডের স্বাস্থ্যের জন্য সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। তেমনই একটি খাবার হলো ব্রাজিল নাটস। বিশেষজ্ঞরা থাইরয়েডের কার্যকারিতা ঠিক রাখতে প্রতিদিন কমপক্ষে দুটি ব্রাজিল নাটস খাওয়ার পরামর্শ দেন। এটি যেকোনো সুপারশপে পেয়ে যাবেন।

৩. কাজু বাদাম

হাড় ভালো রাখতে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানা আছে নিশ্চয়ই। কাজু হাড়ের স্বাস্থ্যের জন্য সাহায্য করে। কারণ এটি ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস, যা ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে।

৪. পেস্তা

পেস্তা বাদাম কেবল ডেজার্টকে সুস্বাদু ও সুন্দর ডেকোরেশনই দেয় না, বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকরী। বিশেষ করে আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন, তাহলে পেস্তা হতে পারে একটি সহায়ক সংযোজন। এতে প্রচুর ভিটামিন বি৬ থাকে এবং এটি একটি দুর্দান্ত স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে সন্ধ্যায়।

৫. আখরোট

আখরোট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য চমৎকার। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মস্তিষ্কের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। তাই নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস করুন। এতে আরও অনেক উপকার মিলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!