1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান

প্রতিনিধি

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান
বাংলাদেশের মানুষের রক্তে রাজনীতি ও গণতন্ত্র মিশে আছে, তাই কোনো শক্তি বা পরাশক্তিই এ দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

বুধবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে রাজনীতি, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র। কাজেই কোনো শক্তি বা পরাশক্তি বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না।’

সাবেক এই পরিকল্পনা মন্ত্রী ২০০৮ সালের সাধারণ নির্বাচনকে ‘সাজানো’ হিসেবে অভিহিত করে বলেন, দেশি-বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেই নির্বাচন আয়োজন করা হয়েছিল। তখন একটি বিশেষ পক্ষ বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয়নি।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন তিনি জনগণের প্রকৃত প্রধানমন্ত্রী। তিনি যতবার নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিটি আসনেই জয়ী হয়েছেন। তিনি ছিলেন গণতন্ত্রের ধারক ও বাহক। জনগণের ভালোবাসায় তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন এবং প্রধানমন্ত্রী পদ ছেড়ে রাজপথে নেমে এসেছিলেন।”

ড. মঈন খান আরও বলেন, যারা খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে। গ্রামীণ উন্নয়নের মূল কারিগর হিসেবে খালেদা জিয়ার প্রশংসা করে তিনি বলেন, ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ মেয়াদে তিনি উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছিলেন। তার উন্নয়ন পরিকল্পনা কেবল শহরকেন্দ্রিক ছিল না, বরং তা ছিল গ্রামভিত্তিক।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করেছিলেন। আমরা বিশ্বাস করি, তার সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবে এবং দেশকে বিশ্বের দরবারে একটি উন্নত ও সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি ও জোটের প্রধান সমন্বয়ক খন্দকার লুৎফর রহমান। এ সময় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জোটের মুখপাত্র এস এম শাহাদাতসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!