1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি

প্রতিনিধি

কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার নিজের সাজগোজ নিয়ে ভক্তের নেতিবাচক মন্তব্যের সপাটে জবাব দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

ঘটনার সূত্রপাত হিমির ফেসবুক লাইভকে কেন্দ্র করে। লাইভ চলাকালীন এক অনুরাগী হিমির মেকআপ নিয়ে মন্তব্য করে বসেন। ওই ভক্ত লেখেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।’ ভক্তের এমন অযাচিত পরামর্শে কিছুটা বিরক্ত ও হতাশ হন হিমি।

সেই মন্তব্যের কড়া জবাব দিয়ে হিমি বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।’

 

নিজের মেকআপের পক্ষে যুক্তি দিয়ে এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজুগুজু করেছি। করতে দেন না কেন? সমস্যাটা কোথায়?’

পরবর্তীতে ওই লাইভ ভিডিওর বিশেষ অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হিমির এমন স্পষ্টবাদী জবাবে অনেক ভক্তই তার পক্ষ নিয়েছেন। তাদের মতে, তারকাদের ব্যক্তিগত পছন্দ বা সাজগোজ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা উচিত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!