1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোথায় যাব জানি না, দেশে ফিরছি না : সাকিব - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

কোথায় যাব জানি না, দেশে ফিরছি না : সাকিব

প্রতিনিধি

ঘরের মাটিতে দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের আগ্রহে তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ টেস্ট খেলতে আমেরিকা থেকে দেশের উদ্দেশে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন সাকিব। দুবাই এসে পৌঁছাতেই বাধে বিপত্তি। দেশে বিক্ষুব্ধদের আন্দোলনের মুখে ঢাকায় ফেরা হচ্ছে না আপাতত।

আজ দিনজুড়েই সাকিবকে নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে ছিল। যত সময় গড়াচ্ছিল ততই সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ হচ্ছিল। এর মধ্যেই বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপে দেশে না ফেরার কথা জানিয়েছেন সাকিব।

টাইগার এই অলরাউন্ডারের সঙ্গে কথা হয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’রও। সেখানে তিনি বলেন, ‘পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।’

এদিকে, সাকিবের দেশে ফেরা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছি।

অন্যদিকে, আপাতত সাকিবের দেশে আসা স্থগিত হয়ে গেলেও, এরই মাঝে তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে ‘ছাত্র-জনতা’। ‘মিরপুরের ছাত্র-জনতা’ ব্যানারে আজ (বৃহস্পতিবার) শের-ই বাংলা স্টেডিয়ামের প্রথমে তারা বিক্ষোভ করেন। পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একটি স্মারকলিপি দেওয়া হয়। যেখানে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের স্কোয়াড থেকে সাকিবকে বাদ দেওয়ার দাবি উঠেছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের উদ্দেশে দেওয়া স্মারকলিপিতে আন্দোলনরত ছাত্র-জনতা বলছে, গণ-অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সকল জায়গায় যে পরিবর্তন হয়েছে তার অংশ আপনি নিজে। যদি এই গণঅভ্যুত্থান না হতো, তাহলে আপনি বিসিবি প্রধান হতেন না। তাই আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিৎ ফ্যাসিবাদ নির্মূল করে নিজের প্রতিষ্ঠানটি পরিচালনা করা। আপনি কোনোভাবেই তাই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে পারেন না। আপনি পারেন না বাংলাদেশের জার্সি একজন ভোটচোর এমপির গায়ে জড়িয়ে দিতে। এই কাজের মাধ্যমে আপনি কেবলমাত্র পতিত স্বৈরাচারের মন্ত্রী ও সাবেক বিসিবি প্রধান পাপনের প্রতিজ্ঞা পূরণ করতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!