1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোতোয়ালীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

কোতোয়ালীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রতিনিধি

রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। আটককৃতের নাম মোঃ রফিকুল ইসলাম।

রবিবার সন্ধ্যা ৭:২০টায় কোতোয়ালী থানার জিন্দাবাহার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা-বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ  জানান, কয়েকজন মাদক কারবারি কোতোয়ালী থানার জিন্দাবাহার পার্ক এলাকায় গাঁজা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রফিকুলকে গাঁজাসহ আটক করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, আটককৃত রফিকুল ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!