1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোচ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কোচ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

প্রতিনিধি

অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে আলোচনা ওঠে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। পরবর্তীতে তাকে রেখে দেওয়ার চেষ্টা চালানোর কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। খানিক বাদেই বিসিবি নিশ্চিত করেছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
আজ (বুধবার) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশের মাটিতে চলতি মাসেই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে আয়ারল্যান্ড। ওই সিরিজের পরই শেষ হচ্ছে জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের কোচিং অধ্যায়। গত বছরের নভেম্বরে তিনি দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হয়েছিলেন।
বিসিবির বিবৃতিতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করব।’ বিসিবির নির্বাহী সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।
তার অধীনে বাংলাদেশ দলের ব্যাটারদের খুব একটা ভালো সময় যাচ্ছিল না। সাম্প্রতিক সিরিজগুলোয় তাদের অধারাবাহিকতার ছাপ স্পষ্ট। গেল সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। এর একদিন পার না হতেই আবারও আলোচনায় সালাউদ্দিন। তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তার আগেই পদত্যাগ করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!