1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কেরানীগঞ্জ এর রোহিতপুর বাজারে ইসলামী ছাত্র আন্দোলন সম্মেলন ২০২৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কেরানীগঞ্জ এর রোহিতপুর বাজারে ইসলামী ছাত্র আন্দোলন সম্মেলন ২০২৫

প্রতিনিধি

গত শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানা এর রোহিতপুর বাজারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে শাখা-সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ সায়েমের সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব- অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

তিনি বলেন “ছাত্র সমাজকে তাদের ব্যক্তি গঠনের মাধ্যমে পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠনের কাজ করতে হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা – ইউসুফ আহমেদ মানসুর। বক্তব্যে তিনি নির্বাচন সংস্কার কমিশন প্রধান -বদিউল আলম মজুমদারের সমালোচনা করে বলেন,আওয়ামী লীগ কে পূনর্বাসনের চেষ্টা চলছে। জুলাই গণবিপ্লবের শহীদদের কবরের মাটি এখনো শুকায়নি এরই মধ্যে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহনে কোনো বাধা নেই বলায় এর প্রতিবাদে বাংলাদেশের ছাত্রজনতা হাত গুটিয়ে বসে থাকবেনা বলে ঘোষণা দিয়েছেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি আলহাজ্ব হা: জয়নুল আবেদীন সাহেব, সহ- সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খান, সহ-সভাপতি অধ্যাপক ডাঃকামরুজ্জামান,ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারী হাঃমাওঃজহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী- আলহাজ্ব শাহিন অহমদ সহ জেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীল সহ অন্যান্য থানা সমূহের তৃণমূলের জনশক্তিবৃন্দ।

এতে নেতাগন বি.এন.পির চাঁদাবাজি ও দখলদারীত্বের করা সমালোচনা করে তাদেরকে হুশিয়ারি করে দিয়ে বলেন আওয়ামী লীগ থেকে শিক্ষা না নিলে তাদের পরিনতি এর চেয়েও ভয়াবাহ হবে। সম্মেলনে ২০২৫ সেশনের জন্য নতূন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। সভাপতি- মোঃজামাল হোসেন, সহ-সভাপতি- শেখ মুহাম্মদ সায়েম, সাধারণ সম্পাদক – মো:ইসমাঈল হোসেন।সম্মেলনের সভাপতি তৃণমূল সকলকে সম্মেলন সফল করার জন্যে ধন্যবাদ যানান।এবং নতুন কমিটির জন্যে তাদের উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথ পালনের জন্যে সকলের নিকট দুআ ও সার্বিক সহযোগীতা কামনা করেন। সলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!