1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কেরানীগঞ্জে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

কেরানীগঞ্জে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগীরা

প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কুন্ডা ইউনিয়ন এর পানগাঁও এলাকার আইন্তা গ্রামে এক সাংবাদিক পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও চলাচলের রাস্তা বন্ধের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মে দুপুর আড়াইটার দিকে বাড়ির গাছ থেকে অনুমতি ছাড়া আম নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী রুবেল ও তার ভাই রুমেলের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্য মেহরাবকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে স্থানীয় সাংবাদিক ও স্বজনরা ঘটনাস্থলে যান। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও স্থানীয়রা ব্যর্থ হন।

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে হুমকি দেয় এবং চলাচলের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর নির্মাণেরও চেষ্টা চালায়। পরে স্থানীয় এক নেতার মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। ভুক্তভোগী স্কুলশিক্ষিকা মিনা বেগম অভিযোগ করেন, মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিনিয়ত তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

নিরাপত্তাহীনতার আশঙ্কায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!