1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিহত করা হবে : আরিফুল ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিহত করা হবে : আরিফুল ইসলাম

প্রতিনিধি

ঢাকা-১৮ আসনে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম। তিনি বলেছেন, শাপলা কলি মার্কার গণজোয়ারে দিশেহারা হয়ে ভোটের দিন কেন্দ্র দখলের পাঁয়তারা করছে বিএনপি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের কোনো অপচেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহের পূর্ব গেটে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, মানুষ দেশ পরিবর্তনের স্বপ্ন দেখছেন। সেই প্রত্যাশিত পরিবর্তন আগামী ১২ ফেব্রুয়ারি গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেই বাস্তবায়িত হবে। আর এই পরিবর্তনের কাণ্ডারি হবেন নারীরা। যারা তাদের সন্তানদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলেছেন, শহীদ হওয়ার মানসিকতা তৈরি করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা আর সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দেখতে চায় না। মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য সংস্কার, বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে।

আরিফুল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চাওয়ার কারণে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধৈর্য ধরছি। তবে ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে বৃহত্তর উত্তরাবাসী গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, প্রয়োজন হলে সেদিনও জনগণ নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং কার্যকরী সদস্য (নারী) নুসরাত জাহান ইমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!