1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে সবজির দাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে সবজির দাম

প্রতিনিধি

শীতের ভরা মৌসুমে সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক থাকলেও, মৌসুমের শেষ দিকে এসে সরবরাহ কমার অজুহাতে আবারও অস্থির হয়ে উঠেছে বাজার। মাত্র দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার রাজধানীর উত্তরা, আজমপুর ও আব্দুল্লাহপুরসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। এ ছাড়া, শালগম প্রতি কেজি ৬০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ২০ টাকা, মুলা প্রতি কেজি ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা এবং গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। জাতভেদে শিম প্রতি কেজি ৪০ থেকে ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ব্রকলি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

উত্তরা ১১ নম্বর সেক্টর কাঁচাবাজারে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা রিপন সরকার সবজির বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত সপ্তাহে যে ফুলকপি ২০-৩০ টাকায় কিনেছি, আজ তার দাম চাওয়া হচ্ছে ৫০ টাকা। অনেক দরদাম করে শেষ পর্যন্ত ৪৫ টাকায় কিনতে হলো। এ ছাড়া, প্রতি মুঠো পেঁয়াজের কলি আগে ১৫ টাকায় কিনতাম, আজ তা ২০ টাকা নিল। এভাবে প্রতিটি সবজির দামই আজ বেশ বাড়তি দেখছি।

রিয়াজুল হান্নান নামের আরেকজন ক্রেতাও বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ সপ্তাহে দেখছি সবজির দাম কেজিতে প্রায় ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেছে। শীত শেষ হয়ে আসছে বলেই হয়তো বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন। এ সময় তিনি বাজারের অস্থিরতা রোধে নিয়মিত মনিটরিং জোরদার করার দাবি জানান।

কামারপাড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা তৈয়বুর রহমান বলেন, প্রতি বছর শীতের ভরা মৌসুমে সবজির সরবরাহ প্রচুর থাকে বলে দাম কম থাকে। কিন্তু শীত শেষ হয়ে আসায় এখন সরবরাহ কমে গেছে। বর্তমানে আমাদের পাইকারি বাজার থেকেই প্রতিটি সবজি ২০ থেকে ৪০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। পাইকারিতে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!