1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কৃষি ব্যাংকের ৭০ কোটি টাকা লোপাট, দুই মামলায় ৮ আসামি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কৃষি ব্যাংকের ৭০ কোটি টাকা লোপাট, দুই মামলায় ৮ আসামি

প্রতিনিধি

ঋণের প্রায় ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এ.এইচ.এম গোলাম কিবরিয়া খানসহ ৮ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ঋণগ্রহীতা মেসার্স এন. এ কর্পোরেশনের মালিক মোহাম্মদ নুরুল আবছার, বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোহাম্মদ হাশেম, সাবেক উপ-মহাব্যবস্থাপক এ.এইচ.এম গোলাম কিবরিয়া খান, কৃষি ব্যাংকের চট্টগ্রাম ষোলশহর শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক এস. কে. এস মুরশেদ ও পটিয়া শাখার সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক ইলিয়াছ।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজে লাভবান হয়ে ব্যাংকটির ষোলশহর শাখা থেকে ঋণ গ্রহণ করে পরিশোধ না করে ২০ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

অন্যদিকে দ্বিতীয় মামলায় মোট ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- মেসার্স রহমান ট্রেডিংয়ের মালিক হেফাজতুর রহমান, মেসার্স গ্লোব ইন্টারন্যাশনালের মালিক মাহবুবুল আলম চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক এ.এইচ.এম গোলাম কিবরিয়া খান, চট্টগ্রামের কৃষি ব্যাংকের ষোলশহর শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক এস. কে. এস মুরশেদ, পটিয়া শাখার সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক ইলিয়াছ ও সাবেক কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

এই মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে কৃষি ব্যাংকের ষোলশহর শাখা থেকে ঋণ গ্রহণ করে পরিশোধ না করে ৪৮ কোটি ৯৭ লাখ ৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দুইটি দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!