ইপেপার / প্রিন্ট
ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি মোঃ সাঈফ মাহমুদ (আমান উল্লাহ আমান) বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হল কৃষক, এবং তাদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
বুধবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা-২ আসনের ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে চলতি মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধিতে সহায়তা করা হবে।