1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিনিধি

পৌর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি করেন।

মামলার অপর দুই আসামি হলেন- পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোনো প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোনো রেজুলেশন না করে অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরের দরিদ্র তহবিল নামে একটি হিসাব চালু করেন। এছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোনো রেজুলেশন না করে আবেদনকারীদের থেকে বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন করতে সরকারি ফি-এর অতিরিক্ত হিসেবে টাকা আদায় করেন। পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করে এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে তা বিভিন্নভাবে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

দুদকের এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদনে টাকা আদায় ও বিভিন্ন লাইসেন্সের ফি বাবদ টাকা আদায় করে প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর সাথে যোগসাজসে পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণামূলকভাবে টাকা উত্তোলন পূর্বক আত্মসাৎ করেছেন।

প্রসঙ্গত, আনোয়ার আলী একাধিক বার কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের সময়ও তিনি কুষ্টিয়া পৌরসভার মেয়র ছিলেন। পরে তাকে অপসারণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!