1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুষ্টিয়ার ৪ আসনের ৩টিতে জামায়াত, ১টিতে বিএনপি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুষ্টিয়ার ৪ আসনের ৩টিতে জামায়াত, ১টিতে বিএনপি

প্রতিনিধি

কুষ্টিয়ার ৪টি আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতে ৩টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন আর একটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ৭৫ হাজার ৬৬৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৭ হাজার ৮১৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী বেলাল উদ্দিন পেয়েছেন ৮২ হাজার ১৫৩ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর ৪৬ হাজার ৫৩৪ বেশি ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮৯ হাজার ৮১৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ৫৩ হাজার ৭’শ ৮১ বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মুফতি আমির হামজা পেয়েছেন ১লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ১ লাখ ২৬ হাজার ৯০৯ পেয়েছেন।

বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ফেসবুক পোষ্টে জামায়াত প্রার্থী মুক্তি আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে শুভেচ্ছা ও অভিনন্দন । কুষ্টিয়ার মানুষের কল‍্যাণে যে কোন ভাল কাজে পাশে থাকব ইন শা আল্লাহ।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসেন ৫ হাজার ৯৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!