1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে কেন্দ্রত্যাগের চেষ্টা, যুবকের কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে কেন্দ্রত্যাগের চেষ্টা, যুবকের কারাদণ্ড

প্রতিনিধি

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর ব্যালট পেপার বাক্সে জমা না দিয়ে কেন্দ্রত্যাগের অভিযোগে শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা মিরপুর থানার নওদা গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মালিথার ছেলে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহিন মালিথা ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি বাক্সে না ফেলে নিজের কাছে রেখে দেন এবং ব্যালট বাক্সে একটি সাদা কাগজ ফেলে কেন্দ্র থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিক তাকে আটক করা হয়।

আটক করার পর ওই যুবক নিজের দোষ স্বীকার করেন। পরে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মিরপুর থানা পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত যুবককে ইতোমধ্যে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!