1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুষ্টিয়ায় নৌকাডুবিতে দুই কৃষকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কুষ্টিয়ায় নৌকাডুবিতে দুই কৃষকের মৃত্যু

প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুরে পদ্মা নদীতে ডিঙি নৌকাডুবির ঘটনায় স্থানীয় দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃত কৃষকের নাম আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)। তারা আখ ক্ষেতে কাজ করার জন্য নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিল। তারা দুজন ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় রশিদ, মামুন, শরিফুল ও ইউসুফ পদ্মা নদীতে জেগে ওঠা ইসলামপুর চরের আখ ক্ষেতে কাজ করতে বের হয়। তারা চারজন মামুনের ছোট ডিঙি নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিল। মাঝপথে এসে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতার কেটে নদী পার হয়ে যায়। বাকি দুজন কৃষক নদীতে ডুবে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে ভেড়ামারা থানা ও লক্ষীকুন্ডা নৌ পুলিশ উপস্থিত হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ডিঙি নৌকাতে ৪ জন কৃষক পদ্মা নদীর শাখা (ক্যানাল) পেরিয়ে আখ ক্ষেতে কাজ করার জন্য যাচ্ছিল। নৌকাটি ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাধু সাঁতরে কিনারায় উঠে। সাঁতার না জানায় আব্দুর রশিদ ও মামুন হোসেন নামের বাকি দুজন কৃষক মারা যায়।

লক্ষীকুন্ড্রা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, ডিঙ্গি নৌকা পারাপারের সময় দুজন কৃষকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!