1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুষ্টিয়ায় গাড়িসহ জেলা প্রশাসককে অবরুদ্ধ করে বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুষ্টিয়ায় গাড়িসহ জেলা প্রশাসককে অবরুদ্ধ করে বিক্ষোভ

প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে শহরস্থ মজমপুর গেট এলাকা থেকে জুলাইযোদ্ধা ও কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করে তাকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ চলাকালে জেলা প্রশাসক একটি সভায় যোগ দিতে কার্যালয় থেকে বের হলে বিক্ষোভকারীরা গাড়িসহ তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে জোহরের নামাজ ও জরুরি বৈঠকের বিষয়টি উল্লেখ করে অনুরোধ করলে শিক্ষার্থীরা তাকে গাড়িসহ যেতে দেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুষ্টিয়াসহ দেশের আরও চার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!