1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুয়েতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন কূটনী‌তিকসহ বি‌শিষ্টজনেরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কুয়েতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন কূটনী‌তিকসহ বি‌শিষ্টজনেরা

প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৪-৬ জানুয়ারি পর্যন্ত একটি শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে। দূতাবাস জানায়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, কুয়েত সরকারের প্রতিনিধি এবং কুয়েতে বসবাসরত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা শোক বইতে স্বাক্ষরের জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আসেন।

শোক বই স্বাক্ষরের অনুষ্ঠানটি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তাদের সংহতি প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ দিয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর সহানুভূতি প্রকাশ করে কুয়েতের জাতীয় নেতা এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে সমবেদনা জিনিয়ে এরইমধ্যে সরকারি বার্তা পাঠিয়েছেন।

যেসব বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার সদস্য ওই শোক বই স্বাক্ষরের জন্য দূতাবাসে আগমন করেছেন বা শোকবার্তা পাঠিয়েছেন তাদের প্রতি কুয়েতের বাংলাদেশ দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!