1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘কুয়েট ভিসির অপসারণ আমাদের একমাত্র দাবি’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘কুয়েট ভিসির অপসারণ আমাদের একমাত্র দাবি’

প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও কুয়েট ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

গতকাল রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়ে এসে শেষ হয়৷ পরে বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যেহেতু কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, বিদ্যুৎ পানি বন্ধ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন এবং তাদের মামলার ইন্ধন ও বহিষ্কার করেছেন, সেহেতু আমরা ৬ দফা দাবি থেকে এক দফা দাবি ঘোষণা করছি৷ কুয়েট ভিসির পদত্যাগ আমাদের একমাত্র দাবি। আমরা কুয়েট শিক্ষার্থীদের এই ঘোষণাপত্রের সাথে সংহতি প্রকাশ করছি।

ছাত্রশিবির চবি শাখার কলেজ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলন করেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কুয়েট ভিসির কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। সুতরাং যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তারা পালাতে বাধ্য হয়েছে। আর শিক্ষাঙ্গনে যেই ভিসির নিকট শিক্ষার্থীরা নিরাপদ নয়, সেই ভিসিকে পদত্যাগ করতেই হবে।

ইসলামি ছাত্র আন্দোলন চবি শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কুয়েটে গত ১৮ ফেব্রুয়ারি এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে প্রশাসনের উচিত ছিল সন্ত্রাসীদের শাস্তি দেওয়া। কিন্তু তারা উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে চলে গেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!