1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে বেলা গড়িয়েছে, কুয়াশায় মোড়ানো ঢাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে বেলা গড়িয়েছে, কুয়াশায় মোড়ানো ঢাকা

প্রতিনিধি

গত কয়েকদিন ধরে রাজধানীতে শীতের অনুভূতি তেমন একটা ছিল না। শীতের প্রস্তুতি হিসেবে মোটা পোশাক গায়ে জড়িয়ে বের হয়ে পড়তে হয়েছে অস্বস্তিতে। তবে বুধবার (২২ জানুয়ারি) থেকে হঠাৎ চিত্র পাল্টে যায়। কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে বেলা গড়িয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশায় মুড়িয়ে রয়েছে রাজধানী ঢাকা। আর তাতে সকাল থেকেই গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

কুয়াশার এ চিত্র শুধু রাজধানীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া পাঁচদিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!