1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় শনিবার (১ নভেম্বর) সকালে আগুন লাগার এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন ও বিপুলসংখ্যক দমকলকর্মী পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছে। এর আগে অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৬০তলা পেট্রোনাস টাওয়ার–৩ ভবনটি মেনারা কারিগালি নামেও পরিচিত। এটি কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই অবস্থিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!