1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ, পরে এতিমখানায় বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ, পরে এতিমখানায় বিতরণ

প্রতিনিধি

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ, পরে এতিমখানায় বিতরণ
পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরা ও বিক্রির অপরাধে ৫০ কেজি জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ব্যবসায়ী ইছাকে (১৯) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটার ধোলাই মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদিক নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মাছ জব্দ করা হয়। পরে মানবিক বিবেচনায় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, শনিবার থেকে আগামী আট মাস জাটকা ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। খবর পেয়ে ধোলাই মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন সাদিক বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এর টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারানুসারে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ ধরা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!