1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লা নগরীর একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ আড়াই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লা নগরীর একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ আড়াই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

প্রতিনিধি

 

কুমিল্লা নগরীর একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ আড়াই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় কুমিল্লা নগরীর কান্দির পাড় ইসলামী ব্যাংক গলির ডক্টরস ল্যাব বিল্ডিং নামের একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি লাকসাম উপজেলার আমদুয়ার এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী জামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে সপরিবারে আমরা পারিবারিক ট্যুরে ঘুরতে যাই। বাসায় ফিরে আসি রাত ৯টার দিকে। বাসায় তালা খুলে কক্ষে প্রবেশ করে দেখি আমাদের শয়নকক্ষের আলমারি ভাঙা। বাসার জানালার গ্রিল কাটা। সবকিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আমার স্ত্রী গয়নার বাক্স খুলে দেখে ১ তোলা স্বর্ণও নেই। ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমার ছোট ছেলের জমানো দেড় লাখ টাকাসহ মোট আড়াই লাখের মতো টাকা ছিল আলমারিতে। সবকিছু নিয়ে গেছে বলেই ডুকরে কেঁদে ওঠেন তিনি।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে লুট হওয়া ওই বাসায় গিয়ে দেখা যায়, সবকিছু এলোমেলো। ভবনটির তৃতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের ওই বাসাটির উত্তর-পূর্ব কোণের কক্ষের জানালার গ্রিলের দুটি শিক কাটা। আলমারির দরজা ভাঙা। কাপড়চোপড় এলোমেলো হয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মামলা করবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!