1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণা, দুইজন আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণা, দুইজন আটক

প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধিঃ একাধিক শিক্ষানবিশ আইনজীবীর কাছ থেকে প্রতারণা করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ায় ভুয়া আইনজীবী শ্যালক ও দুলাভাইকে আটক করেছে র‌্যাব। আটক দুজন হলেন কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. এহতেশামুল হক নোমান (৩৪) এবং তার শ্যালক বুড়িচং উপজেলার বাহেরচর এলাকার জাহিদ হাসান ভূঁইয়া (২১)।

সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মেজর সাকিব বলেন, মার্চ মাসের শুরুর দিকে র‌্যাব অফিসে একটা অভিযোগ আসে। তাতে উল্লেখ করা হয়, কয়েক শিক্ষানবিশ আইনজীবীকে পরীক্ষায় পাস করিয়ে দেয়ার নাম করে অ্যাডভোকেট পরিচয় দেয়া নোমান ও তার শ্যালক জাহিদ কয়েক ধাপে অর্ধকোটি টাকা হাতিয়ে নেন।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষানবিশ আইনজীবীরা তাকে খোঁজা শুরু করেন। খুঁজে না পেয়ে র‌্যাব অফিসে অভিযোগ দেন তারা। পরে প্রযুক্তির সহায়তায় ওই দুজনকে শনাক্ত করে গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা মেজর সাকিব বলেন,আটকের সময় ওই দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, আইন সম্পর্কিত প্রশ্নপত্র ও উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, ভুয়া সার্টিফিকেট, হলফনামা, ১টি এটিএম কার্ড, ১টি চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রিনশট, ২টি পেনড্রাইভ, ২টি আইনজীবী সম্বলিত মনোগ্রাম, ১টি কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম, ৫টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!