1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় যুবদলের দুইপক্ষের গোলাগুলি, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লায় যুবদলের দুইপক্ষের গোলাগুলি, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

প্রতিনিধি

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের নেতা শিবলু ও মহানগর যুবদলের নেতা রিয়াজ উদ্দিন রিয়াজের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দল চলছে। এর আগে, গত রোজার মাসে এক ইফতার মাহফিলে দুইপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় রিয়াজকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। রোববার যুবদল নেতা রিয়াজের বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় যুবদল। এতে রোববার রাতে নেতাকর্মীদের নিয়ে মহড়া দেন রিয়াজ গ্রুপ। এ সময় শিবলু গ্রুপের নেতারও মহড়া দিতে কান্দির পাড় দিকে এলে দুইপক্ষের মধ্যে গোলাগুলি হয়।

নগরীর কান্দির পাড় রামঘাটলা পৌর মার্কেটের সামনে থেকে ইশ্বর পাঠশালা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে প্রায় ৮-১০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ওসি ফিরোজ হোসেন  বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ আসার পর দুইপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, বিএনপির দুইপক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!