1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধি

কুমিল্লার হোমনায় জহির নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকায় নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মণিপুর এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার (২৫), তাদের ছেলে হোসাইন (৫) এবং জহিরুলের ভাই প্রবাসী ছাত্তার মিয়ার ছেলে জুবায়ের (৬)। সোমবার রাতে তারা একই কক্ষে ঘুমিয়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশিরা।

হোমনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জহিরুল ইসলাম ও তার ভাই ছাত্তার সৌদি প্রবাসী। জহিরের স্ত্রী তার পাঁচ বছরের ছেলে হোসাইন এবং ছাত্তারের ছয় বছরের ছেলে জুবায়েরকে নিয়ে ঘুমিয়েছিলেন। তারা সকালে ঘুম থেকে উঠছে না দেখে প্রতিবেশীরা ডাকতে গিয়ে দেখেন ঘরের সামনের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে তিনজনেরই রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

ওসি মোরশেদুল আলম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার সকালে ঘরে তিনজনের মৃতদের পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ দরজা খুলে দুই শিশু এবং এক নারীর মরদেহ পেয়েছে। সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, হৃদয়বিদারক ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাদেরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!