1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

প্রতিনিধি

বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া এক স্কুল শিক্ষকের ১ লাখ ২৩ হাজার টাকা মাইকিং করে ফেরত দিলেন মো. বশির উদ্দিন নামে স্থানীয় এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে প্রমাণ সাপেক্ষে প্রকৃত ওই মালিককে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেন ব্যবসায়ী মো. বশির উদ্দিন।

জানা যায়, যাকাতের উদ্দেশ্যে গরু কেনার জন্য রাখা ওই টাকা পথে হারিয়ে ফেলেন স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান। তিনি বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনা পৌর শহরের সদর রোড হয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন কাঁচা বাজারের আড়ৎদার মো. বশির উদ্দিন। এ সময় স্টেডিয়াম এলাকায় সড়কের পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন তিনি। পরে খামটির মধ্যে কিছু আছে ভেবে হাতে তুলে বশির উদ্দিন দেখতে পান ভেতরে অনেকগুলো টাকা। এরপর আশপাশের বিভিন্ন মানুষকে জানালেও ওই টাকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় মাইকিংসহ বিভিন্ন ব্যক্তির ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করতে বলেন। পরবর্তীতে মাইকিং শুনে টাকার সঠিক প্রমাণ দিতে পারায় স্কুল শিক্ষক খলিলুর রহমানকে কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেন ব্যবসায়ী বশির উদ্দিন।

টাকা ফেরত পেয়ে স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গরু কিনে যাকাত দেওয়ার উদ্দেশ্যে টাকাটা নির্ধারণ করে রেখেছিলাম। প্যান্টের পকেটে মোবাইল ফোন এবং অন্য টাকার সঙ্গে আলাদা একটি খামে ওই টাকা ছিল। কিন্তু আমার অজান্তেই পকেট থেকে টাকার খামটি রাস্তায় পড়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টাকা পাইনি। পরবর্তী মাইকিং শুনে যোগাযোগ করলে হারিয়ে যাওয়া টাকা আমি ফেরত পেয়েছি।

টাকা কুড়িয়ে পাওয়া ব্যবসায়ী বশির উদ্দিনের বিষয়ে তিনি বলেন, নগদ টাকা পেয় লোভ সামলানো এটি আসলেই একটি বড় ঈমানের পরিচয়। নিখুঁত ঈমান ও সততা না থাকলে লোভ সামলানো অসম্ভব। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন। তার প্রতি কৃতজ্ঞতা।

বশির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি খামের মধ্যে ১ লাখ ২৩ টাকা পাই। পরে প্রায় দুই ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করলেও টাকার আসল মালিককে পাইনি। এরপর টাকা পাওয়ার বিষয়টি জানিয়ে মাইকিং করালে প্রকৃত মালিক পাওয়া গেলে সঠিক প্রমাণ সাপেক্ষে টাকাগুলো তাকে ফেরত দিয়েছি।

এ সময় উপস্থিত অ্যাডভোকেট ফয়সাল ঢাকা পোস্টকে বলেন, নিঃসন্দেহে টাকার লোভ ব্যবসায়ী বশিরকে স্পর্শ করতে পারেনি। আর এ কারণেই নিজ উদ্যোগে মাইকিং করে টাকার মালিক খুঁজে বের করে তিনি টাকা ফেরত দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!