1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে শূন্যরেখায় ৩ যুবক, মানবেতর জীবনযাপন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে শূন্যরেখায় ৩ যুবক, মানবেতর জীবনযাপন

প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় টানা ১০ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন তিন যুবক। বৈরী আবহাওয়া ও অনিশ্চয়তার মধ্যে পলিথিনের ছাউনিতে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুটি সীমান্ত এলাকায় মোট পাঁচ যুবক অবস্থান করছিলেন। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে থাকা দুইজন সোমবার (২২ জুন) রাতের আঁধারে সেখান থেকে সরে যান। বর্তমানে বড়াইবাড়ীর ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় তিনজন যুবক অবস্থান করছেন।

শৌলমারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোনা মিয়া জানান, গয়টাপাড়া সীমান্তে থাকা দুই যুবক আর সেখানে নেই। তবে ভুন্দুরচর সীমান্তে তিনজন এখনো অবস্থান করছেন।

এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে সভা-সমাবেশের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পুশইন সংক্রান্ত বিষয়ে সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে স্থানীয় জনতা ও বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে নারী ও শিশুসহ ছয়জন বিভিন্ন সময়ে শূন্যরেখা ত্যাগ করলেও তিন যুবক এখনো সেখানে অবস্থান করছেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তে অনিশ্চিত অবস্থায় থাকা এসব যুবকের বিষয়ে দ্রুত মানবিক ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!