1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের পোশাক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের পোশাক

প্রতিনিধি

ঈদকে ঘিরে কুড়িগ্রামে তিন শতাধিক প্রতিবন্ধী, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে নিজেদের পছন্দমতো পোশাক পেয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং গার্ডিয়ান ইন্সুরেন্স কোম্পানির সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে বসেছিল এই মিনি ঈদের মার্কেট।

সেই মার্কেটে প্রবেশাধিকার ছিল না অভিভাবকদের। এখানে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে শিশুরা নিজেদের ইচ্ছেমতো পোশাক পছন্দ করার স্বাধীনতা পেয়েছে। তারা একাধিক রঙ ও সাইজের পোশাক দেখে কাঙ্খিত কাপড়টি গায়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

ওই এলাকার হেমেরকুটি গ্রামের দিনমজুর বদিয়তের মেয়ে ফরিদা হাসিমুখ নিয়ে বলে, আমি তিন/চারটা কাপড় যাচাই-বাছাই করে নিজের পছন্দমতো জামা ও পায়জামা নিয়েছি। আমি ঈদের দিন এটা পরব।

অভিভাবক ছামাদ মিয়া বলেন, গরিব মানুষের বাচ্চারা কাপড় কিনতে পারে না, তারা ফ্রি কাপড় পেয়ে খুব শান্তি পেয়েছে।

অনুষ্ঠানের আয়োজক বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, আজকে বিওয়াইও-এর উদ্যোগে এবং গার্ডিয়ানের সহযোগিতায় বিনামূল্যে ৩০০ শিশু তাদের পছন্দমতো রঙ এবং ডিজাইন দেখে ঈদের জামা পেয়ে খুব খুশি হয়েছে। আমরা ১৯টি জেলায় এ কর্মসূচি চলমান রেখেছি।

গার্ডিয়ান ইন্সুরেন্স কোম্পানির প্রতিনিধি দীতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, গার্ডিয়ান ঈদ বাজার নামে কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুরা যাতে সবার সঙ্গে আনন্দভাগ করে কেনাকাটা করতে পারে, এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, ঈদকে সামনে রেখে শিশুরা বিভিন্ন রঙের পোশাক বিনামূল্যে পেয়ে খুশি। আমি উদ্যোগতাদের সাধুবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!