1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামে বিদ্যালয়ে ঢুকে শিক্ষকে মারধর আটক ১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কুড়িগ্রামে বিদ্যালয়ে ঢুকে শিক্ষকে মারধর আটক ১

প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার চরশৌলমারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকতা ও রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন।

গ্রেপ্তার বজলুর রশিদ মঞ্জু উপজেলার চরশৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বজলুর রশিদ মঞ্জুর স্ত্রী ফেরদৌসি আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগ রাজনীতি করলেও কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

এ বিষয়ে এসআই শাহাদত বলেন, মঞ্জুর বিরুদ্ধে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!