1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পা‌র্টির ৫ নেতাকে অব্যাহ‌তি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মে জাতীয় পা‌র্টির ৫ নেতাকে অব্যাহ‌তি

প্রতিনিধি

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে দলীয় শৃঙ্খলা ভ‌ঙ্গের অ‌ভি‌যো‌গে জাতীয় পা‌র্টির ৫ নেতাকে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে। শ‌নিবার (৭ ফেব্রুয়ারি) উপ‌জেলা জাতীয় পা‌র্টির আহ্বায়ক আতিয়ার রহমান মু‌ন্সি ও সদস্য স‌চিব আব্দুস সোবহান স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ সিদ্ধান্ত জানা‌নো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- উলিপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ (মিন্টু) মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য আলম মিয়া, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর আমিন (পাঠান), আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন ও ইউনুছ আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কু‌ড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুস সোবহানের প্রকাশ্য বিরোধিতা, নির্বাচনকালীন প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সোবহান দলে যোগদানের পর থেকেই সাংগঠনিক দুর্বলতা ও তৃণমূল কর্মীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ দীর্ঘদিনের। এ পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দলের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী। তারা ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী ডা. আক্কাস আলীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।

উপজেলা জাতীয় পাটির সদস্য স‌চিব আব্দুস সোবহান বলেন, দলীয় শৃঙ্খলা ভ‌ঙ্গের অ‌ভি‌যো‌গে জাতীয় পা‌র্টির ৫ নেতাকে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ডা. আক্কাস আলী কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে জাতীয় পার্টির (লাঙল) প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী ডা. আক্কাস আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!