1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধি

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

ভোরে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। সকাল ১০টার পরও সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।

এদিকে কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলার পাড় এলাকার খলিল মিয়া (৬০) বলেন, ‘খুব ঠান্ডা বাসাসে বের হওয়া যায় না। কাম তো করা লাগবে তাই করতে যাই।’

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা আগামী কয়েকদিন থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!