1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামের তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কুড়িগ্রামের তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

প্রতিনিধি

কুড়িগ্রামে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এক সপ্তাহে তাপমাত্রা কমেছে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে মধ্যে রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে  বিস্তীর্ণ এলাকা। এসময় ভোররাত থেকে বৃষ্টি মতো ঝড়তে থাকে কুয়াশা। যা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অব্যাহত থাকে। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহনগুলো বিলম্বে যাতায়াত করছে।

অন্যদিকে কুয়াশা ও ঠান্ডার কারণে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছে না।

কুড়িগ্রাম পৌর শহরের ধরলা ব্রিজ এলাকার রহমত আলী বলেন, এখনো যে কুয়াশা পড়ছে, কয়দিন পর যে কি হবে বলা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে কাজ করতে বড় সমস্যা হচ্ছে। হাত বরফ হয়ে যায়।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমালয়ের বাতাস বইতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!