1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিশোরীকে ধর্ষণের দায়ে চা দোকানির যাবজ্জীবন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের দায়ে চা দোকানির যাবজ্জীবন

প্রতিনিধি

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় চা দোকানি মোর্শেদ আলম শেখের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক গোলাম কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করেন আদালত। অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাজ্জাত হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি মোর্শেদ আলম শেখ (৫০) সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় চায়ের দোকান করতেন। একই এলাকায় মামলার বাদী ভুক্তভোগীর মা বসবাস করতেন। সেই সূত্রে আসামির সঙ্গে পরিচয় হয়। বাদীর বড় মেয়ে (১১) আসামিকে মামা বলে ডাকে এবং আসামি তার বাসায় একা থাকতেন। আসামি প্রায়ই ভুক্তভোগীকে ফুসলিয়ে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করত। সর্বশেষ ২০২২ সালের ২৮ আগস্ট আসামি ভুক্তভোগীকে ফুসলিয়ে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক আজমিন নাহার কিরণ ২০২৩ সালের ১৭ জানুয়ারি মোর্শেদ আলমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!