1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিশোরগঞ্জে মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চার হাজীসহ আহত ৬ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কিশোরগঞ্জে মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চার হাজীসহ আহত ৬

প্রতিনিধি

কিশোরগঞ্জে হজ শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চার হাজীসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে নূরের দোকান বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

হোসেনপুর উপজেলা ফাযার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন নিজাম উদ্দিন (৬৪) হোসেনপুর উপজেলার চরপুমদি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে নিজাম উদ্দিন (৬৪), নান্দাইল উপজেলার রাজগাদী গ্রামের মো. মইনুল হোসেন আরজুর স্ত্রী তালায়ারা আরাঁ শাম্মী (৫৮), হাজী মো. কাসেম মিয়া (৬৩), পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. শহীদুল্লাহ ও মাইক্রোবাসের চালক রফিকুল ইসলাম খোকন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে চার হাজীকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে নূরের দোকান বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার হাজীসহ ৬ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। গুরুতর অবস্থায় একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।

হোসেনপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হই। দুর্ঘটনায় চার হাজীসহ ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!