1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বেরিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর প্রধান কারারক্ষী আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার আবুল সরকারের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আবুল সরকার। পরবর্তীতে তিনি জামিনের জন্য আবেদন করলে গত ৫ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মুক্তি নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়ায় তার পরিবার ও ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে মামলার বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!