1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কালিয়াকৈরে বাজারে আগুন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কালিয়াকৈরে বাজারে আগুন

প্রতিনিধি

কালিয়াকৈরে বাজারে আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের টিনশেড মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এ সময় বাজারের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততোক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কল করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, সফিপুর বাজারে আগুন লেগেছে। বেশ কিছু দোকান পুড়ে গেছে। অনেক দোকানের মালিকরা আগেই মালামাল সরিয়ে নিয়েছে। সেখানে আমাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো আহত নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!