1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন কারাগারে নির্ধারিত বুথে বন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটারের এই ভোটদান প্রক্রিয়া চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

কারাগার সূত্রে জানা যায়, ঢাকার কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতাসহ মোট ২২ জন বিশিষ্ট ব্যক্তি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

তাদের মধ্যে রয়েছেন– বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া সাবেক সচিব ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ আরও অনেকে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

আজ (মঙ্গলবার) সকালে কেরানীগঞ্জ কারাগারে বন্দিদের ভোট প্রদানের কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি জানান, ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার দেশের বিভিন্ন কারাগারে আজ থেকে ভোট দিচ্ছেন। ইতোমধ্যে ডাকযোগে খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার দেশের সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

আইজি প্রিজন আরও জানান, ভোট প্রদানের সময়সীমা আগে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় তা বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, বেলা ১১টা থেকে কারাগারের ১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বন্দিদের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

উল্লেখ্য, দেশের সব কারাগারের মধ্যে কেরানীগঞ্জেই সবচেয়ে বেশি (৬০০-এর বেশি) কারাবন্দি ভোটার রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!