1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ, পরে হাসপাতালে পরীক্ষা শেষে ফের কারাগারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ, পরে হাসপাতালে পরীক্ষা শেষে ফের কারাগারে

প্রতিনিধি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) সকালে কারাকক্ষে মাথা ঘুরে পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৫ মে) সকালে ঘুম থেকে ওঠার পর দাঁড়ানোর সময় হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। এতে তার মাথায় হালকা আঘাত লাগে।

কারা সূত্র জানায়, ঘটনার পরপরই কারা হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাতের বিষয়টি গুরুত্ব দিয়ে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।

ঢামেকে তার মাথায় সিটি স্ক্যান করা হলে চিকিৎসকরা জানান, কোনো গুরুতর সমস্যা পাওয়া যায়নি এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

চিকিৎসা শেষে তাকে আবারও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!