1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাফনের কাপড় পাঠিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কাফনের কাপড় পাঠিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি

প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরের ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একইসঙ্গে আলাদা পলিথিনে মোড়ানো কাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর গ্রামের বাড়ি কালীগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মফিজুল ইসলাম মুন্না ঢালী মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিরকুটে উল্লেখ করা হয়, ‘মফিজ আলম মুন্না (দালাল মুন্না) তুই যা খাওযার খাইয়া লইস, যা করার কইরা লইস, তুই আগুন নিয়ে খেলছত, হাত তো তোর পুরবই, চাইছিলাম তোরে কাফন ছাড়া দাফন দিমু, কিন্তু না উপরের নির্দেশে তোকে কঠিন থেকে কঠিন মৃত্যু দিমু, তাই আজ তোর বাড়িতে পায়ের ধোলু দিয়ে গেলাম, কখনো ভাবিনি তোর সাথে এমন এমন হবে।’

এতে আরও লেখা হয়, ‘যে রাস্তা দেখায় তার সাথেই গাদ্দারি করস, মুরুবিব মানছস, চেয়ারম্যান হইছস পরবর্তিতে চেয়ারম্যান তো দূরের কথা চাকদার ও হতে পারবি কি না সন্দেহ, আর তোর জানাজা মানুষ পরতে পারে কিনা এবং তোর বডি মানুষ খুঁজে পায় কি না তা সন্দেহ, তোর জন্য আমার একটা সৈনিকই যথেষ্ঠ।’ ইতি বুঝে নিস সাবধান!

ইউপি চেয়ারম্যান মফিজ আলম মুন্না বলেন, সোমবার দিবাগত রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ পাই। প্রতিবেশী ও পুলিশকে খবর দিই। পরে প্রশাসন এসে দুটো চকলেট বোমাসহ কাফনের কাপড় উদ্ধার করে। তবে তিনি কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা বলতে পারছেন না। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতলব উত্তর থানার কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুটি চকলেট বোমা ও কাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। এ ঘটনায় ওই চেয়ারম্যান জিডি করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!