1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কানাডায় এডমন্টনে এক  ভবঘুরের ঘুষিতে প্রাণ গেল একজন ব্যবসায়ীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কানাডায় এডমন্টনে এক  ভবঘুরের ঘুষিতে প্রাণ গেল একজন ব্যবসায়ীর

প্রতিনিধি

কানাডার এডমন্টনে এক ভবঘুরের ঘুষিতে মারা গেছেন ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যবসায়ী। গাড়িতে মূত্রত্যাগে বাধা দেওয়ায় ওই ভারতীয়কে কিল-ঘুষি মারেন ভবঘুরে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ১৯ অক্টোবর এডমন্টনে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কানাডায় বিনা উসকানিতে ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যবসায়ীর ওপর হামলা চালান ভবঘুরে ব্যক্তি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন বান্ধবীকে নিয়ে রাতের খাবার শেষে গাড়ির কাছে ফিরে আসেন ৫৫ বছর বয়সী আরভি সিং সাগু। এ সময় তিনি এক অপরিচিত এক ব্যক্তিকে তার গাড়ির ওপর প্রস্রাব করতে দেখেন। এরপর তাকে বাধা দিলে পরিস্থিতি সহিংস আকার ধারণ করে।

সাগুর ভাই কানাডীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে বলেন, রেস্তোরাঁ থেকে ফিরে সাগু ওই ব্যক্তির কাছে জানতে চান, ‌‌‘‘আপনি কী করছেন? জবাবে তিনি বলেন, ‘‘আমি যা খুশি তাই করছি।’’ এরপর তিনি সাগুর কাছে গিয়ে মাথায় ঘুষি মারেন। ঘুষি খেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সাগু। পরে তার বান্ধবী জরুরি নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

প্যারামেডিকসরা ঘটনাস্থলে পৌঁছে সাগুকে অচেতন অবস্থান দেখতে পান। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন থাকার পর মারা যান এই ভারতীয় ব্যবসায়ী।

গ্লোবাল নিউজ বলেছে, ভারতীয় ব্যবসায়ীর ওপর হামলাকারী হিসেবে কাইল পাপিন নামের এক ভবঘুরেকে শনাক্ত করা হয়েছে। পরে এডমন্টন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে গুরুতর হামলার অভিযোগ এনেছে।

সাগুর অন্ত্যেষ্টিক্রিয়া, সন্তানদের সহায়তার জন্য অনলাইনে তহবিল সংগ্রহ ক্যাম্পেইন শুরু করেছে তার এক বন্ধু। তহবিল সংগ্রহের বিবৃতিতে বলা হয়েছে, একজন দয়ালু ও ভালোবাসাপূর্ণ পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন এবং তার দুই সন্তান যেন এই কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা ও সম্পদ পায় তা নিশ্চিত করাই এই তহবিলের লক্ষ্য।

সূত্র: এনডিটিভি, গ্লোবাল নিউজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!