1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাতারে ঈদুল আজহার ছুটি ঘোষণা, ঈদ কবে? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কাতারে ঈদুল আজহার ছুটি ঘোষণা, ঈদ কবে?

প্রতিনিধি

কাতারে ঈদুল আজহার ছুটি ঘোষণা, ঈদ কবে?
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে গালফ অঞ্চলের দেশ কাতার। সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (২১ মে) জানিয়েছে, কাতারে ঈদের ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে। যা টানা পাঁচদিন অব্যাহত থাকবে। জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের দিন হয়। যা ইসলাম ধর্মে অন্যতম পবিত্র দিন।

কাতারে ঈদ কবে?

ইসলামিক মাস যেহেতু চাঁদের ওপর নির্ভর করে নির্ধারণ হয়। তাই কাতারে এখনো ঈদের তারিখ নির্ধারণ হয়নি। পবিত্র ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখ। এদিন মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভে কোরবানি করে থাকেন।

কাতারে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী ২৭ মে সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদি ওইদিন চাঁদ দেখা যায় তাহলে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন। আর চাঁদ না দেখা গেলে ঈদ হবে ৭ জুন।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উপলক্ষ্যে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ৯ জিলহজ সরকারি ছুটি। এরপর ঈদের জন্য দেশটির মানুষ আরও তিনদিন বাড়তি ছুটি পাবেন।

আমিরাতে ৫ জুন আরাফাতের দিন, ৬ জুন ঈদুল আজহা এমন হিসাব করে আপাতত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

ঈদের সম্ভাব্য তারিখ

আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। তবে ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা গেলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে এখানকার মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।

সূত্র: খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!