1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮

প্রতিনিধি

কাতারের শিল্পনগরী রাস লাফফানে অবস্থিত বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা এলাকা থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনের শিখা প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের শব্দ রাজধানী দোহা পর্যন্ত শোনা গেছে।

জানা গেছে, কারখানার ভেতরে একটি নতুন এলএনজি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!