1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, ঝলসে গেছে আশপাশের গাছপালা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, ঝলসে গেছে আশপাশের গাছপালা

প্রতিনিধি

লক্ষ্মীপুরে সদর উপজেলায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে ও টিনের চিমনি ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছে। কাঠ পোড়ানোর জন্য ভাটার সামনেই অবৈধভাবে করাতকল স্থাপন করা হয়েছে। এছাড়া ভাটার ৪ পাশে বিস্তীর্ণ ফসলি ও জনবসতিও রয়েছে। এ ভাটার প্রভাবে জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। 

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নতুন বেড়ি এলাকায় ‘এমবিসি ব্রিকস’ নামক অবৈধ ইটভাটাটির পুরো দমে কাজ চলছে। যার নামের তালিকাও উপজেলা প্রশাসনের কাছে পাওয়া যায়নি। আশপাশের ফসলি জমি থেকে কেটে নিয়ে আসা হচ্ছে টপ সয়েল। ভাটার আগুনের তাপে আশপাশে থাকা গাছপালা ঝলসে গেছে। কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। টিনের চিমনি হওয়ায় ভাটার কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে সর্বত্র। ভাটার ইট-মাটি পরিবহনকারী ট্রাক্টরের চাকায় বেড়িবাঁধটিও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বালুতে আশপাশ বিবর্ণ হয়ে পড়েছে। কাঠ পোড়ানোর জন্য ভাটার সামনেই অবৈধভাবে করাতকল স্থাপন করা হয়েছে। ভাটার সামনেই কাঠ কেটে স্তুপ করে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিয়মনীতি কিংবা আইনের তোয়াক্কা না করে গত ৪ থেকে ৫ বছর ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই বাংলা এ ভাটাটির কার্যক্রম চালিয়ে আসছেন বেলাল ও মানিক নামের দুই ব্যক্তি। স্থানীয়দের কাছে নিজেদের সব মহলে হাত আছে এমন ক্ষমতাবান হিসেবে উপস্থাপন করেন তারা। ‘ডাকাতি’ রোধে কর্মসংস্থান সৃষ্টি করে জনস্বার্থে ভাটাটি পরিচালনা করা হচ্ছে বলে দাবি ভাটা মালিক মানিকের। এজন্যই তিনি আইন অমান্য করে ভাটা স্থাপন করেন।

এদিকে ভাটার ধোঁয়ায় ফসলহানি, গাছপালা ঝলসানো এবং ফলস বিনষ্ট হলেও সাহস করে কেউ প্রতিবাদ করছে না। প্রতিবাদ করতে গেলেই ওপর মহলের ক্ষমতা দেখায় তারা।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল বলেন, ভাটার যানবাহন চলাচলে বেড়িবাঁধের রাস্তাটি নষ্ট হয়ে গেছে। এছাড়া রাস্তার ধুলোবালিতে পুরো এলাকা বিবর্ণ হয়ে পড়েছে। খাবার খেতে গেলেও বালু মুখে চলে যায়।

স্থানীয় কৃষক আবুল কালাম ভূঁইয়া বলেন, ফসলি জমির মাটি সব ইটভাটায় কেটে নিয়ে যায়। এতে জমি নিচু হয়ে পড়ে। পানি জমে থাকে। ফসল হয় না।

স্থানীয় বাসিন্দা আবুল বাশার বলেন, ভাটাগুলোর কারণে কৃষি হয় না, গাছপালাও হয় না। আগে যেসব নারিকেল গাছে ফলন হতো, সেগুলোতে এখন নারিকেল হয় না। সুপারি হয় না। ভাটার তাপে ফলজ গাছের ফুলগুলো নষ্ট হয়ে যায়। এতে ফলন ধরে না। গাছপালা ঝলসে বিবর্ণ হয়ে গেছে।

আরেক কৃষক শামছুল ইসলাম বলেন, ভাটার কারণে ক্ষেতের ফসল জ্বলে যায়। মানব দেহেরও ক্ষতি হচ্ছে। রোগবালাই লেগেই থাকে।

স্থানীয় যুবদল নেতা আবু তাহের বলেন, এ এলাকায় তিনটি ইটভাটা রয়েছে। একটি বাহার কোম্পানির, একটি মফিজ কোম্পানির ও একটি আলাউদ্দিন মানিকের। দুটি হাওয়ায় ভাটা এবং একটি বাংলা ভাটা। এসব ভাটার কাঁচামাল এবং ইট বেড়িবাঁধের ওপর দিয়ে পরিবহন করা হয়। এ কারণে পুরো রাস্তা এবং এলাকাজুড়ে বালু ছাড়া আর কিছু দেখা যায় না। চরম দুর্ভোগে আছি। ভাতের সঙ্গে বালু খেতে হয়। এসব বিষয়ে তাদেরকে বললেও কর্ণপাত করে না। উল্টো আমাদেরকে প্রভাবশালীদের ভয় দেখায়।

এমবিসি ভাটা মালিক মো. মানিকের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনারা নিউজ করেন। ভাটা বন্ধ করে দেন। আমাদের ভাটায় ৫ শতাধিক লোকের কর্মসংস্থান হচ্ছে। ভাটা না থাকলে শ্রমিকরা চুরি-ডাকাতি করতো।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ইটভাটায় মাটি কাটার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। আমরা ইটভাটাগুলোর বিষয়েও খোঁজ খবর নিচ্ছি। জেলা ম্যাজিস্টেটের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। সদর উপজেলার অবৈধ ভাটার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। এমবিসি ব্রিকস অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে খুব দ্রুতই অভিযান পরিচালনা করব। সদর উপজেলায় ভাটাগুলোর তালিকায় এমবিসি ব্রিকসের নাম পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!