1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাঠের গুঁড়া ও পঁচা মরিচ দিয়ে মশলা তৈরি, মিল মালিককে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কাঠের গুঁড়া ও পঁচা মরিচ দিয়ে মশলা তৈরি, মিল মালিককে জরিমানা

প্রতিনিধি

শেরপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে কাঠের গুঁড়া, পঁচা মরিচ, ক্ষতিকর রঙ মেশানো বিপুল পরিমাণ ভেজাল মশলা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত দুইজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর বাজারে গিয়াস উদ্দিনের ধানের খোলার পাশে অবস্থিত একটি মশলার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্তরা হলেন- ডোবারচর দক্ষিণ পাড়ার মৃত আবদুল খালেকের ছেলে মিল মালিক বাসেদ মিয়া (৪৫) এবং সন্যাসীরচর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মো. মিস্টার আলী (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত মিল মালিক বাসেদ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং তার সহযোগী আলীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, এক বস্তা ধানের গুঁড়া, দুই বস্তা পঁচা মরিচ এবং প্রায় ৮০ কেজি ভেজাল মশলা জব্দ করা হয়। এসব উপকরণ দিয়ে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া তৈরি করা হচ্ছিল। পরে জব্দকৃত ভেজাল মশলা ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ডোবারচর বাজারে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় মিল মালিক বাসেদ ও তার সহযোগী মরিচের গুঁড়োর সঙ্গে রং এবং ধানের গুঁড়া মিশাচ্ছিলেন। পরে তাদের আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

পরবর্তীতে শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!