1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাঠগড়ায় কাঠের চেয়ার পেলেন আমু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

কাঠগড়ায় কাঠের চেয়ার পেলেন আমু

প্রতিনিধি

ফাইল ছবি
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির জাকির হোসাইনের আদালত শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

এদিন মামলার শুনানি চলাকালে তাকে কাঠগড়ায় বসার জন্য কাঠের চেয়ার দেওয়া হয়। পরে তিনি এই চেয়ারে বসে ২০ মিনিট শুনানি শোনেন।

এদিন সকাল ১০টা ১১ মিনিট আমুসহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-মেয়রসহ ১১ জনকে আদালতে তোলা হয়।

এসময় তারা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। পরে ১০ টা ১৭ মিনিটে বিচারক এজলাসে উঠেন। ১০টা ২৬ মিনিটে খিলগাঁও থানার মামলায় আমুকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অন্য আসামিদের শুনানি চলাকালে ১০ টা ৪০ মিনিটে কাঠগড়ায় বসার জন্য আওয়ামী লীগের এই সিনিয়র নেতাকে কাঠের চেয়ার দেওয়া হয়। এরপর তিনি ১১টা পর্যন্ত কাঠগড়ায় চেয়ারে বসে অন্যদের শুনানি শোনেন। এসময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে তার খোঁজ খবর নিতে দেখা যায়।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত সেপ্টেম্বরে তার বাবা কামাল হোসেন খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!