1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাজের প্রলোভনে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ, কলেজ ছাত্র আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কাজের প্রলোভনে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ, কলেজ ছাত্র আটক

প্রতিনিধি

কাজের প্রলোভনে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ, কলেজ ছাত্র আটক
কাজের আশ্বাস দিয়ে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে কক্সবাজারের রামুর পানেরছড়া এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মোহাম্মদ বাবু (২২) রামু কলেজের শিক্ষার্থী। তিনি উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা নুরুল আবছারের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে দিনমজুরির কাজের কথা বলে তিন রোহিঙ্গা যুবককে ক্যাম্প থেকে ডেকে নেয় একটি চক্র। পরে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে চোখ-মুখ বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দুই যুবকের কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করা হয়।

তৃতীয় যুবকের মুক্তিপণের টাকা নিতে গেলে স্থানীয়রা জড়ো হলে অপহরণে জড়িত ৪–৫ জন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মো. বাবুকে ধরে শনিবার সন্ধ্যা ৮টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তিন অপহৃত যুবককে উদ্ধার করে হেফাজতে নেয়।

এদিকে এই অপহরণে জড়িত থাকার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এরশাদুল্লাহ ও জালাল আরও দুজনের নাম ওঠে এসেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত রোহিঙ্গা যুবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!