1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাচ্চি বিরিয়ানিতে কাপড়ে রং, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কাচ্চি বিরিয়ানিতে কাপড়ে রং, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় কাচ্চি বিরিয়ানিতে কাপড়ের রং ব্যবহার করায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে পাংশা উপজেলার কালীমন্দির মোড়, থানা রোড, পাংশা বাজার এলাকার হাজী কাচ্চি বিরিয়ানি, শাহী কাচ্চি বিরিয়ানি হাউজ ও ঢাকা বিরিয়ানি হাউজ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। এসময় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।

অভিযানের সময় হাজী কাচ্চি বিরিয়ানি ও শাহী কাচ্চি বিরিয়ানি হাউজে অননুমোদিত কাপড়ের রং কাচ্চিতে ব্যবহার করার অপরাধে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের সাহা মিষ্টান্ন দধি ভান্ডার, গুড ফুড মিনি চাইনিজ রেস্টুরেন্ট, মক্কা বিরিয়ানি হাউজ, জুনায়েদ এশা বিরিয়ানি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য আইনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান। এসময় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী বিভিন্ন অসঙ্গতির বিষয় ব্যবসায়ীদের জানানো হয় এবং ১ মাসের মধ্যে তা সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!