1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি

রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল চারটার দিকে প্রধান বিচারপতির বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর জে কে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

জাহাঙ্গীর আলম কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদুচর পূর্ব পাড়া গ্রামের মৃত মো. দছিজল হকের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়ার জামতলা এলাকায় থাকতেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি।

আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি মোটরবাইক চালিয়ে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও ঘাতক চালক আমাদের হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!